সিরিয়ার হাসাকা প্রদেশে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে তুরস্ক

সিরিয়ার হাসাকা প্রদেশে সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে একটি সামরিক ঘাঁটি নির্মাণের কাজ শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। সিরিয়ার ওই অঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে গত ৯ অক্টোবর শুরু হওয়া অভিযানের একমাস পর এরদোয়ান নেতৃত্বাধীন তুর্কি সেখানে ঘাঁটি নির্মাণের পদক্ষেপ নিল।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা’র এক প্রতিবেদন অনুযায়ী, হাসাকা প্রদেশের আল-আইন শহরের দক্ষিণ পাশে আল-হাওয়াস এলাকায় ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক। ঘাঁটি নির্মাণের আগে তুর্কি সেনা এবং তাদের সিরিয়ান মিত্র গেরিলারা সেখানে আকস্মিক অভিযান চালিয়ে এলাকাটির দখল নেয়।

এদিকে, তুরস্ক সীমান্তে সিরিয়ার সরকারি সেনা মোতায়েন এবং তাদের অবস্থান জোরদার কার্যক্রম অব্যাহত রেখেছে বাসার আল আসাদ নেতৃত্বধীন দামেস্ক সরকার। তুরস্ক যাতে আর সিরিয়ার ভেতরে কোনো রকমের অভিযান চালাতে না পারে তাই এই ব্যবস্থা বলে দাবি তাদের।

আগের সংবাদবাবরি মসজিদের পর হিন্দুত্ববাদীদের চোখ এবার তাজমহলের দিকে?
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করতে আবেদন জানাতে পারে মুসলিম দলগুলো