সিরিয়ার ইদলিব শহরে রাশিয়া এবং সিরীয় বাহিনীর হামলা, নিহত ১৮

সিরিয়ার ইদলিব শহরে রাশিয়া এবং সিরীয় বাহিনীর হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার ইদলিব শহরের একটি মার্কেট ও একটি বাণিজ্যিক এলাকায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া এবং সিরীয় বাহিনী। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বুধবার ইদলিবের ব্যস্ত মার্কেট আল হালে বোমা হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইদলিব শহরের বাণিজ্যিক এলাকায়ও হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন চালক নিহত হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ওই চুক্তি লঙ্ঘন করে বার বার বিমান হামলা চালাচ্ছে রাশিয়া এবং সিরীয় বাহিনী।

তবে ওই বিমান হামলা সম্পর্কে সিরিয়া সরকার বা রাশিয়ান জোট কোনো মন্তব্য করেনি।

আগের সংবাদভারতের হুমকিতেও অটল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
পরবর্তি সংবাদরাশিয়ার নতুন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, নিরাপত্তা পরিষদের প্রধান দিমিত্রি মেদভেদ