সিরীয় সেনাদের ওপর মার্কিন বিমানহামলা

সিরীয় সেনাদের ওপর মার্কিন বিমানহামলা

আন্তর্জাতিক ডেস্কঃ

আজ ১২ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র সিরিয়ার হাসাকা প্রদেশে হাসাকা প্রদেশের কামিশলিতে সিরিয়ার সরকারী বাহিনীর ওপর হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্পুটনিক ও দুরারুশ শামিয়াহ এর প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা থেকে কামিশলি যাওয়ার পথে মার্কিন সেনাদের এক কনভয়কে বাধা দেয় সিরিয়ান সেনারা। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় এবং এক সিরিয়ান সেনা নিহত হয়। তারপরই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র  বিমানহামলা চালায়।

অপরদিকে সিরিয়ান নিউজ এজেন্সি সানা জানায়, চারটি আমেরিকান গাড়ি এলাকাটি দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সাথে আমেরিকান সেনাদের সংঘর্ষ বাধে। ১ সিভিলিয়ান নিহত হয় ও আরেকজন আহত হয়।এরপরে আমেরিকান সেনাদের সরে যাওয়ার সময়ে সেখানে আমেরিকান ফাইটার থেকে এয়ারস্ট্রাইক চালানো হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের এই হামলা এমন সময় হল, যখন তুরস্কের সাথে সিরীয় বাহিনীর পাল্টাপাল্টি হামলার পর  উন্মুক্ত যুদ্ধের আশংকা দেখা দিচ্ছি। এবং স্বভাবত ন্যাটোমিত্র হিসেবে তুরস্ক যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাওয়ার কথা।

 

আগের সংবাদমিয়ানমারের বিরুদ্ধে মামলা চালাতে গাম্বিয়াকে অর্থ দেবে ওআইসি
পরবর্তি সংবাদলিবিয়াতে ‍তুরস্কের ভূমিকা লিবিয়ায় ভারসাম্য এনেছে: যুক্তরাষ্ট্র