সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই বোনের

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই বোনের

ফাতেহ ডেস্ক

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১৫ জন। নিহতরা হলেন- জৈন্তাপুরের ফুলবাড়ি গ্রামের শওকত আলীর দুই মেয়ে লুবনা বেগম (১০) ও অহনা বেগম (৭)।

আজ বুধবার দুপুরের দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সিলেট-জ ০৪০০৯৯ নং-এর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস উল্টে গেলে প্রাণ যায় দুজনের।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মঈনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি সিলেট নগরীর দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

আগের সংবাদমির্জা ফখরুলের আসনে আটাশ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন
পরবর্তি সংবাদচাকরীতে নিরাপত্তা নেই ইমামদের