সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি শিহাব, সাধারণ সম্পাদক সিরাজ

ফাতেহ ডেস্ক :

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর ২০১৯-২০২২ সেশনের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে নগরীর ২৭টি ওয়ার্ডের ১৩৫ জন কাউন্সিলরের মধ্যে ১৩২ জন কাউন্সিলরের গোপন ভোটের মাধ্যমে মাওলানা হাবীব আহমদ শিহাব-কে সভাপতি ও ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম-কে সাধারণ সম্পাদক হিসেবে ৪র্থ বারের নির্বাচিত করা হয়েছে।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহঃ) মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, জামেয়া দারুল কুরআন মাদরাসার মুহতামিম সাবেক এমপি এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার শিক্ষা সচিব শায়খুল হাদীস মুফতী শফিকুর রহমান ও সিনিয়র আইনজীবী আলহাজ মুহাম্মদ আলী এডভোকেট।

কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন- সহ-সভাপতি ক্বারী মাওলানা শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা এখলাছুর রহমান, মুফতি মাওলানা বুরহানদ্দীন, মাওলানা নূর আহমদ ক্বাসেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা হিফজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- মুফতি আব্দুর রহমান শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা হাফিজ ছুহাইব আহমদ, মাওলানা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদ মাওলানা মিসবাহুজ্জামান।

মাওলানা আবিদ হাসান, মাওলানা জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল্লাহ শাহজাহান, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, দফতর সম্পাদক মাওলানা হাফিজ আব্দুর রহমান, সহ-দফতর সম্পাদক হাফিজ মাওলানা শরফ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা মুতাহির হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা জামাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ জিয়াউর রহমান, নির্বাহী সদস্যবৃন্দ মাওলানা নুরুল হক, হাফিজ মাওলানা আব্দুল হাসিব, মাওলানা শোয়াইবুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা রায়হান উদ্দীন, মাওলানা বিলাল আহমদ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আলহাজ তৌফিক বকস লিপন, সিলেট মেট্টোপলিটন পুলিশের ডিসি ফয়সল মাহমুদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিলেট ইবনে সিনা হাসপতালের পরিচালক কর্নেল অব. ডা. রোকনুল ইসলাম, ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দীন, মাওলানা মুজিবুর রহমান কাসেমী প্রমুখ।

আগের সংবাদশিক্ষক হিসেবে যেমন ছিলেন মাওলানা আহলুল্লাহ ওয়াসেল
পরবর্তি সংবাদপরিবারের চোখে মাওলানা আহলুল্লাহ ওয়াসেল