সিলেট শহরে মোটরসাইকেলে বোমার মতো বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

ফাতেহ ডেস্ক:

সিলেট শহরের জিন্দাবাজারের চৌহাট্টায় একটি মোটরসাইকেলে বোমার মতো বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। এলাকাটি ঘিরে রেখেছে তারা।

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসলে বিস্তারিত বলা যাবে। ওই এলাকা চারদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, চৌহাট্টায় চৌরাস্তার মোড় বুধবার সাড়ে ৮টার দিকে একটি মোটাসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মোটরসাইকেলটিতে বোমা সদৃশ বস্তু রয়েছে এমন খবর পাওয়ার পর পুলিশ ওই এলাকার চারদিকের সড়ক বন্ধ করে দেয়।

আগের সংবাদলেবাননে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ২, আহত ৫৯
পরবর্তি সংবাদবৈরুত বিস্ফোরণ: এখনো ১০০ মানুষ নিখোঁজ