
ফাতেহ ডেস্ক:
নোয়াখালী ভাসানচরে ইউএনএইচসিআর’র প্রতিনিধি দলের পরিদর্শনকালে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রোহিঙ্গারা।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার সকালে ইউএনএইচসিআর’র ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সফরকালে রোহিঙ্গাদের বিভিন্ন খোঁজখবর নিতে গেলে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় রোহিঙ্গারা।
এ সময় রোহিঙ্গারা বিক্ষোভ মিছিলে তাদের প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে জানান তারা। এছাড়া নিম্মমানের রেশন, নিম্নমানের খাবার, কর্মসংস্থানের অভাব ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এই বিক্ষোভ মিছিল করেন তারা।
