সুলতান মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন : মির্জা ফখরুল

ফাতেহ ডেস্ক

‘সুলতান মোহাম্মদ মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। কিন্তু ফ্রন্টের সিদ্ধান্ত না মেনে লোভে পড়ে সংসদে গিয়ে তিনি নিজেকে ছোট করেছেন। পাশা[পাশি জাতির সঙ্গেও প্রতারণা করেছেন। কারণ জনগণ তাঁকে ভোট দিয়েছিল ধানের শীষ প্রতীক দেখে।’

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর সমানাধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন, খুন ও গণধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

সুলতান মনসুর শপথ নেয়ায় ঐক্যফ্রন্টের ঐক্যে টানাপোড়েন দেখা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সুলতান মনসুর ঐক্যফ্রন্টের তেমন কোনো নেতা ছিলেন না। তিনি চলে যাওয়ায় ঐক্যফ্রন্টের কোনো ক্ষতি হবে না।

বিএনপির কেউ একাদশ সংসদে যোগ দেবে না এমন সিদ্ধান্তের কথা আবারও জানিয়ে দলটির মহাসচিব বলেন, বিএনপি আগের সিদ্ধান্তেই অনড়। আমাদের কেউ সংসদে যাচ্ছে না।

এইচআর/

আগের সংবাদবিশ্বব্যাপী যে কারণে সফল হচ্ছে না ইসলামোফোবিয়া
পরবর্তি সংবাদ‘জম্মু কাশ্মীরের অবস্থা খুবই ভয়াবহ, কেউ কথা বললেই গ্রেপ্তার’