সুলাইমানি হত্যা: ট্রাম্পের মাথার দাম আট কোটি ডলার ঘোষণা

সুলাইমানি হত্যা: ট্রাম্পের মাথার দাম আট কোটি ডলার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ট্রাম্পের মাথার দাম আট কোটি ডলার ঘোষণা করা হয়েছে ইরানের সরকারি সম্প্রচারে। কেউ যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারে, তবে তাকে আট কোটি ডলার দেয়া হবে বলে ঘোষণা বলা হয়।

সোলাইমানির জানাজার নামাজের সময়ে সরকারি সম্প্রচারে বলা হয়, কেউ যদি ট্রাম্পকে হত্যা করতে পারে তবে প্রতিটি ইরানি এক মার্কিন ডলার করে দেবে। এতে ঘোষণা করা হয়, ইরানের জনসংখ্যা আট কোটি। ইরানি জনসংখ্যার ওপর ভিত্তি করে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার দাম নির্ধারণ করছি। যে তাকে হত্যা করতে পারবে, তাকে আট কোটি ডলার দেয়া হবে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় হত্যা করা হয় ইরানি কমান্ডারকে। এর ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরো বেড়ে গেছে।
এর আগে সোমবার ইরানি এমপি আবুল ফজল আবু তোরাবি আমেরিকান রাজনীতির কেন্দ্রবিন্দুতে হামলা চালানোর ঘোষণা দেন।

তিনি ইরানি লেবার নিউজ এজেন্সিকে বলেন, আমরা হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি। আমরা আমেরিকান মাটিতেই তাদের জবাব দিতে পারি। আমাদের ক্ষমতা আছে। আমরা যথাযথ সময়ে তাদেরকে সমুচিত জবাব দেব।

সূত্র : ডেইলি মিরর

আগের সংবাদস্বজনদের দেখে অঝোরে কাঁদলেন খালেদা জিয়া
পরবর্তি সংবাদবিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত