সেই শিশুকে পাঠানো হচ্ছে আজিমপুরের ছোটমনি নিবাসে

ফাতেহ ডেস্ক

শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া সেই শিশুকে আজিমপুরে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে ছোটমনি নিবাসের কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয় শিশু গহীনকে। পরে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে আজিমপুরে নিয়ে যাওয়া হয়।

এ দিকে, শিশুটির সন্ধান পাওয়ার পর থেকেই তার দেখাশোনা করে আসছিলেন শিশু হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল মাহমুদ ও তার স্ত্রী পলি বেগম। ১০ বছর আগে এই দম্পতির বিয়ে হলেও তারা নিঃসন্তান। তারাই এই শিশুটিকে দত্তক নিতে চান বলে জানিয়েছেন। তবে নিয়ম অনুযায়ী সরাসরি এভাবে হাসপাতাল থেকে কোনো শিশুকে হস্তান্তরের নিয়ম নেই বলে তাকে শিশুমনি নিবাসে পাঠানো হয়েছে।

এ দিকে, শিশুটিকে হস্তান্তরের সময়ও শিশুটিকে কোলে রেখেছিলেন পলি বেগম। তিনি কোনোভাবেই শিশুটিকে কোলছাড়া করতে রাজি হননি। বাধ্য হয়ে তাকেসহ শিশুটিকে শিশুমনি নিবাসে নিয়ে যাওয়া হয়।

শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. ফরিদ আহমেদ জানান, শিশুটির সন্ধান পাওয়ার ঘটনায় আমরা জিডি করেছি। শিশুটিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। কিন্তু তাকে আমাদের কাছে রাখার উপায় নেই। তাই তাকে সমাজসেবা অধিদপ্তরের শিশুনিবাসে পাঠানো হয়েছে।

আগের সংবাদমোদি-মমতার সভাকে ঘিরে সংঘর্ষের শঙ্কা
পরবর্তি সংবাদ‘টাকা খেয়ে রায় বদলে’ ক্ষুব্ধ আপিল বিভাগ