সেতুর নিচে পাওয়া গেল ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মীর লাশ

ফাতেহ ডেস্ক

বগুড়ার শাজাহানপুরে একটি বাইপাস সড়কের সেতুর নিচ থেকে ইসলামী ব্যাংকের এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নিরাপত্তা কর্মীর নাম পাপ্পু (২০)। গতকাল বুধবার উপজেলার বাইপাস মহাসড়কে মাদলা সেতুর নিচে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ খাস পাহুঞ্জা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

জানা গেছে, পাপ্পু তিন মাস আগে ইসলামী ব্যাংক সাভার শাখায় নিরাপত্তা কর্মী হিসেবে যোগদান করেন। কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি সাভার থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। কিন্তু আজ বুধবার সকালে স্থানীয়রা উপজেলার মাদলা সেতুর নিচে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ‘ধারণা করা হচ্ছে অসুস্থ অবস্থায় তিনি গাড়িতে মারা গেলে লাশ মাদলা সেতুর নিচে ফেলে রাখা হয়।’

আগের সংবাদ‘মার্ক জাকারবার্গের কারাদণ্ড হওয়া উচিত’
পরবর্তি সংবাদগুরিন্দা জামে মসজিদ : বাংলায় মুসলিম ঐতিহ্যে প্রাচীনতম নিদর্শন