আন্তর্জাতিক ডেস্ক :
রাজনৈতিক ঝামেলায় সেনাবাহিনীকে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম এফ-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। পাশাপাশি তাদেরকে যেন রাজনৈতিক ঝামেলা থেকে দূরে রাখা হয়, তার অনুরোধ করেছেন।
ডন নিউজ টিভিতে সাংবাদিক মেহের বুখারিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
উক্ত সাক্ষাৎকারে আাজাদী মার্চের প্রস্তুতি বিষয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, ২৫ জুলাই, ২০১৮ নির্বাচনের পরের দিন থেকেই আমরা আন্দোলন শুরু করেছি। ২৬ জুলাই থেকে অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবেই এই মার্চে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী যদি কিছুটা দক্ষতা নিয়ে কাজ করতেন এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতেন, তাহলে জনগণ বলত, ঠিক আছে। অবৈধভাবে নির্বাচিত হলেও সমস্যা নেই। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এখন দেশ ডুবে যাচ্ছে। তাদেরকে যদি আরও সময় দিতে থাকি, তাহলে এর মূল্য আমাদের দিতে হবে।
রাকিব
