
আন্তর্জাতিক ডেস্ক:
২০২১ সালের সেরা ইসলামিক স্টক এক্সচেঞ্জ পুরস্কার লাভ করেছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স)। পুরস্কার দিয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (জিআইএফএ)।
পিএসএক্সের শরীয়াহ-সম্মত পণ্য সরবরাহের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম রয়েছে। যার মধ্যে রয়েছে ডেডিকেটেড ইসলামিক ইনডেক্স, ইক্যুইটি এবং ডেট ইন্সট্রুমেন্ট।
অনুষ্ঠানে পিএসএক্সের চেয়ারপারসন ডা. শামশেদ আখতার বলেন, পিএসএক্সের জন্য এই পুরস্কার জেতা অবশ্যই একটি বিশাল অর্জন। আন্তর্জাতিক পুঁজিবাজারে ইসলামী ইক্যুইটি এবং ডেট পণ্যের বড় চাহিদা রয়েছে।
তিনি আরও বলেন, এই পুরস্কার জেতার বিষয়টি নিশ্চিত করে যে, পিএসএক্স সঠিক দিকে যাচ্ছে। আমরা পিএসএক্স-এ ইসলামিক ফাইন্যান্স ব্যবসা গড়ে তুলতে চাই এবং বৈচিত্র্যময় ইসলামিক পণ্য সরবরাহ এবং শরিয়াহ-অনুকূল ইক্যুইটি নিশ্চিত করতে চাই।
সূত্র: ডন
