সেরা ইসলামি ব্যক্তিত্ব মনোনীত হলেন শাইখুল আজহার ডক্টর আহমদ তাইয়িব

ফাতেহ ডেস্ক:

মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার ডক্টর আহমদ তাইয়িবকে ‘সেরা ইসলামি ব্যক্তিত্ব ২০২০’-এর পুরস্কারে ভূষিত করেছে মালয়েশিয়া।

বুধবার (১৯ আগস্ট) মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে নতুন হিজরি বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামের সঠিক চিত্র পরিস্ফূটন, মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন ও বিশ্বব্যাপী আজহারি স্কলারদের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে অসামান্য ও নান্দনিক অবদানের জন্য শাইখুল আজহারকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমেদ শাহ, প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন, মন্ত্রীপরিষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ইসলাম ও মুসলমানদের কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বের বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের এই পুরস্কার দিয়ে থাকে মালয়েশিয়া সরকার।

আগের সংবাদজাফরুল্লাহ’র ধর্ম অবমাননার অভিযোগ তদন্তের নির্দেশ
পরবর্তি সংবাদঅর্থ আত্মসাতে গ্রেপ্তার ট্রাম্পের সাবেক উপদেষ্টা ব্যানন