সেলফি তুলতে গিয়ে দেড় বছরে প্রাণ হারিয়েছেন ১২০৩ জন সেলফিপ্রেমী

ফাতেহ ডেস্ক

২০১৮ থেকে চলতি বছরের মে পর্যন্ত দেড় বছরে সারাবিশ্বে সেলফি তুলতে গিয়ে মারা গেছেন ১২০৩ জন। এর আগে ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বে অন্তত ২৫৯ জন সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। যা হাঙরের শিকার হয়ে মৃত্যুর চেয়েও অনেক বেশি। খবর ডেইলি মেইল’র।

সেলফিতে মৃত্যু সবচেয়ে বেশি ভারতে। এখন পর্যন্ত সেই সংখ্যাটা ১৫৯। দুর্ঘটনা রুখতে দেশটির বিভিন্ন জায়গাকে ‘নো সেলফি জোন’ ঘোষণা করা হয়েছে। তবুও থামছে না সেলফি তোলাজনিত দুর্ঘটনা। শুধু মুম্বাইয়েই এ রকম ১৬টি স্থান চিহ্নিত করা হয়েছে।

ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ারের রিপোর্টে দেখা যায়, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে সেলফি আসক্তি বেশি।

তবে ভারতের বাইরে ব্রাজিল, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান, রাশিয়ার মতো দেশেও সেলফির কারণে মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন।

আগের সংবাদমাদরাসায় অনিরাপত্তা : সহসাই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আসছে না
পরবর্তি সংবাদপরকীয়ার জেরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ