সৌদি পৌঁছেছেন ৯৭ হাজার ৩১২ হজযাত্রী

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৯৭ হাজার ৩১২ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ২৫৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৫৯ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪১টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩১টি সহ মোট ২৭২টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

রোববার (২৮ জুলাই) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন এসব তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

আগের সংবাদআরও এক বাংলাদেশি হাজির মৃত্যু
পরবর্তি সংবাদমোবাইল আসক্তির কারণে বাড়ছে দাম্পত্য কলহ : ইউগভ