
ফাতেহ ডেস্ক
পরোয়ানা জারির ২০ দিন পর গ্রেপ্তার হয়েছেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার জানান, রোববার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়।
গত মার্চে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। সে সময় ওই থানার ওসি ছিলেন মোয়াজ্জেম।
আইন ভেঙ্গে নুসরাতকে জেরা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে গত ২৭ মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সাইবার ট্রাইব্যুনাল।
