সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৩৬

Cars burn after car bombs, in Mogadishu, Somalia, Thursday Feb. 28, 2019A Somali police officer says security forces repelled an attempted assasination against the country's appeals court chief in the capital. Capt. Mohamed Hussein said that militants detonated a car bomb near the residence of Abshir Omar along Maka Almukarramah road before security forces stationed outside the house fought off gunmen who tried to force their way into his house. (AP Photo/Farah Abdi Warsameh)

ফাতেহ ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল মাক্কাহ আল মুকারামাহর কাছে একটি গাড়ি বিস্ফোরিত হয়।

পুলিশ জানায়, বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি স্থাপনা বিধ্বস্ত হয়। এর পর কয়েকটি ভবন দখলে নেয়। রাতভর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আল-শাবাবের বন্দুকযুদ্ধ চলে বলে জানা যায়। এরপর শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহতদের মধ্যে দুই সেনা সদস্য রয়েছে। বাকিরা সবাই বেসামরিক নাগরিক।

বিস্ফোরণের পর অনেকের দেহবশেষ ধ্বংসস্তূপে পড়ে থাকতে দেখা গেছে। আহত অনেকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আল-শাবাব এ হামলায় দায় স্বীকার করেছে বলেও জানা যায়।

আগের সংবাদউচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
পরবর্তি সংবাদসড়ক দুর্ঘটনা থেকে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রের