
ফাতেহ ডেস্ক:
সৌদি আরবের মক্কায় চলছে ৪৩ তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। শুক্রবার (২৫ আগস্ট) থেকে সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে।
এতে বিশ্বের ১১৭টি দেশের ১৬৬ প্রতিযোগী তাতে অংশ নেন। তাদের অভিভাবক হিসেবে আরো ৫০ জন থাকবেন। প্রতিযোগিতার পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার। আর প্রথম স্থান অর্জনকারীরা পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ রিয়াল।
এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুজন হাফেজ অংশ নিয়েছে। তারা হলো, ফয়সাল আহমেদ ও মো. মুশফিকুর রহমান। তাদের অভিভাবক হিসেবে সঙ্গে রয়েছেন, মো. নেসার আহমেদ ও মোহাম্মদ নুরুল হাকিম।
ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, ফয়সাল আহমেদ রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেছে। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া। সে পূর্ণ কুরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নেবে। অপর প্রতিযোগী হাফেজ মুশফিকুর রহমান। ১১ বছর বয়সী হাফেজ মুশফিকুর রহমান কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত মা’হাদ আন-নিবরাসের ছাত্র। সে পবিত্র কুরআনের ১৫ পারা ক্যাটাগরিতে অংশ নেবে। তারা উভয়ে নিজেদের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
