সৌদি-অনুমোদিত কুরআনের হিব্রু অনুবাদে ৩০০ ভুল, ইহুদিদের পরিভাষা ব্যবহার!

সৌদি-অনুমোদিত কুরআনের হিব্রু অনুবাদে ৩০০ ভুল, ইহুদিদের পরিভাষা ব্যবহার!

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হিব্রু ভাষায় পবিত্র কুরআনের একটি অনুবাদে ৩০০ এর অধিক ভুল প্রমাণিত হয়েছে। এর মধ্যে অনেকগুলো ফিলিস্তিন ও আল আকসা মসজিদ দাবি করার বিষয়ে ইজরাইলের বিবরণকে সমর্থন করছে বলে মনে হচ্ছে। খবর মিডলইস্ট মনিটর।

খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের সংবাদ সংস্থা শিহাব কর্তৃক আবিস্কৃত সবচে মারাত্মক ভুল হলো—কুরআনের অনুবাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম বাদ দেয়া। অন্তত চারবার নবিজির নাম উল্লেখ করা হয়েছে কুরআনে। কিন্তু অনুবাদে নাম না বলে বলা হয়েছে ‘ইসলামের নবি’। আল আকসা মসজিদের অনুবাদ করা হয়েছে ‘মন্দির’ বলে। পাশে বন্ধনীর মধ্যে লিখে দেয়া হয়েছে, ‘যেখানে সুলাইমান আ. এর মন্দির অবস্থিত, সেখানে এর অবস্থান।’

পবিত্র কুরআন মুদ্রণের জন্য কিং ফাহাদ কমপ্লেক্সের ওয়েবসাইটে কুরআনের ত্রুটিযুক্ত অনুবাদটি প্রকাশ করা হয়েছে। সংবা সংস্থা শিহাব গত শনিবার সন্ধ্যায় ভুলগুলো মার্ক করে একটি ভিডিও প্রকাশের আগ পর্যন্ত অনুবাদটি পিডিএফ ফরম্যাটেও পাওয়া যেত।

ভুল সম্পর্কে এক প্রশ্নের জবাবে কিং ফাহাদ কমপ্লেক্স বলছে, বিষয়টি সক্ষম কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যাক কী বলে তারা।

রাকিব

আগের সংবাদআমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই : আজহারী
পরবর্তি সংবাদসম্পন্ন হলো আল্লামা আনোয়ার শাহ’র জানাযা