আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবে বিনোদনের নামে চালু হওয়া সৌদি সংস্কৃতি বিবর্জিত একটি যাত্রাপালার অনুষ্ঠানে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে এক নর্তকীসহ যাত্রাপালায় পারফর্মেন্সকারী তিন লোক আহত হয়েছে। সোমবার রিয়াদের কিং আবদুল্লাহ পার্কে যাত্রাপালার শো চলাকালে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচ প্রদর্শনরত নর্তক-নর্তকীদের ওপর এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালান। এ সময় পাশে থাকা অন্য এক ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে ধরলে নর্তক-নর্তকীরা মঞ্চ থেকে পালিয়ে যায়।
হামলার শিকার তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং অন্যজন নারী। তাদের প্রত্যেকের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আহতরা একটি বিদেশি নাট্যদলের সদস্য। তবে কোন দেশ থেকে নাট্যদলটি এসেছে, তা এখনো স্পষ্ট নয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সন্দেহভাজন হামলাকারীকে ‘সৌদি বাসিন্দা আরব’ বলে বর্ণনা করা হয়েছে। ৩৩ বছরের ওই ব্যক্তি ইয়েমেনের নাগরিক বলে জানা গেছে।
সোমবারের ওই হামলার পর তাকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে বলে সৌদি গণমাধ্যম জানিয়েছে। তবে কী কারণে হামলাটি হয়েছে সে বিষয়ে প্রতিবেদনগুলোতে কিছু বলা হয়নি।
হারামাইন শরিফাইনের দেশ সৌদি আরবে এ রকম নাচগান কিংবা নাটকের অনুষ্ঠানের কোনো অনুমোদন ছিল না ইতিপূর্বে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রিন্স মুহাম্মদ বিন সালমানের প্রভাবে এ সমস্ত অশ্লীলতার অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের পর রিয়াদে দুই মাসব্যাপী এক ‘বিনোদন উৎসবে’র আয়োজন করা হয়েছে। ওই উৎসবের কয়েকটি অনুষ্ঠানস্থলের মধ্যে কিং আবদুল্লাহ পার্কও রয়েছে।
لائیو شو میں فنکاروں پر چاقو حملہ
لائیو شو میں فنکاروں پر چاقو حملہسعودی دارالحکومت الریاض کے شاہ عبداللہ گارڈن میں سٹیج پر اداکاری کے دوران فنکاروں پر چاقو سے حملہ- پولیس نے تین فنکاروں کو زخمی کرنے والے مملکت میں مقیم عرب شخص کو گرفتار کر لیا- حملے کی ویڈیو دیکھیے-https://ara.tv/m5pmd
Gepostet von العربیہ اردو – Al Arabiya Urdu am Dienstag, 12. November 2019
