সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশির, আহত ৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশির, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের জেদ্দায় এক সড়কদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। আহত হয়েছেন আরও তিন জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা ফেরার পথে গাড়ি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও তিনজন। আহতরা হলেন সৌদি প্রবাশী মতিউর, হানিফা ও সেলিম।

নিহতরা হলো, আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ আহমেদ সাজু ও সালাউদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন ফাহিম। তাদের একজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর নগরে এবং অন্যজনের বাড়ি সোনারগাঁয়ে। তারা উভয়েই সম্পর্কে মামা-ভাগিনা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মেজবাহ উদ্দিন ফাহিমের ছোট ভাই ফারাবি ফাহাদ। তারা সবাই সৌদি আরবে মাছের বাজারে কাজ করতেন বলে জানান ফারাবি ফাহাদ।

আগের সংবাদলিবিয়ার হাফতার বাহিনীর হাতে আটক তুরস্কের জাহাজ
পরবর্তি সংবাদ‘নুর আহত নাকি মারা গেছে, ডাজ নট ম্যাটার’: গোলাম রাব্বানি