সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী একাধিক ড্রোন হামলা চালিয়েছে । তবে এসব ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। খবর সৌদি প্রেস অ্যাজেন্সির।

ইয়েমেনে লড়াইরত সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, ’মনুষ্যবিহীন এসব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো ইয়েমেন সীমান্তের কাছে সৌদির দক্ষিণপশ্চিমের আসিরের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ছুটে আসছিল। সৌদির বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ব্যর্থ হামলা চেষ্টায় এটি পরিষ্কার যে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে হুথি বিদ্রোহীরা।’

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি। তারপর থেকেই দেশের বাইরে তিনি। হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট।

আগের সংবাদখাইরুদ্দিন পাশা : উছমানি খেলাফতের মহান সংস্কারক
পরবর্তি সংবাদডেঙ্গু রোগে পরামর্শ দেবে ডিএনসিসি : কল করুন ০১৯৩২-৬৬৫৫৪৪