
ফাতেহ ডেস্ক
ইয়েমেনের অমানবিক যুদ্ধে সৌদি জোটকে সহযোগিতা দিয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসে মার্কিন সহযোগিতা বন্ধের বিল পাস হলেও বিশেষ ক্ষমতায় তা নাকচ করেন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, এ রকম পদক্ষেপ অপ্রয়োজনীয় এবং দেশের সাংবিধানিক কার্যক্রম ও সেনা সদস্যদের জন্যও ঝুঁকিপূর্ণ। চার বছর ধরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী দমনে ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট। দুর্ভিক্ষ আর মহামারির মাঝেও চলছে এই গৃহযুদ্ধ।
এই জোটকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের হিসেবে চার বছরে ইয়েমেনে ৭ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
