সৌদি টিমের আল আকসা মসজিদ পরিদর্শন, নিন্দা ফিলিস্তিনি মুসল্লিদের

আন্তর্জাতিক ডেস্ক :

অধিকৃত পশ্চিমতীরে পা রাখার পরের দিন ফিলিস্তিনি কর্মকর্তা ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে পূর্ব জেরুজালেম-সংযুক্ত আল আকসা মসজিদ পরিদর্শন করেছেন সৌদি টিম ব্যবস্থাপনার ১৩ সদস্য। এর আগে রোববার ১০০ সৌদি প্রতিনিধি রামাল্লায় পৌঁছান। জর্ডান ও অধিকৃত পশ্চিমতীরের মধ্যে একমাত্র সীমান্ত আলানবি সেতু নামে পরিচিত কারামা ক্রোসিং হয়ে প্রথমবারের মতো কোনো সৌদি প্রতিনিধি দল ফিলিস্তিনে গেল। খবর মিডল ইস্ট আইয়ের।

আর্থিক সংকটে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দীর্ঘদিন থেকে সহায়তা করে আসছে সৌদি আরব। কাজেই সৌদি অতিথিদের জন্য ব্যাপক রাজনৈতিক অভ্যর্থনার আয়োজন করেন ফিলিস্তিনি প্রেসিড্ন্টে মাহমুদ আব্বাস।

পশ্চিমতীরে ঢুকতে হলে জর্ডানের সঙ্গে ক্রোসিংটি পার হতে হবে। আর সেটির নিয়ন্ত্রণ করে ইসরাইল। কাজেই সৌদি প্রতিনিধি দল ইসরাইলি বাহিনীর কঠোর তল্লাশির পরেই ঢুকতে পেরেছে ফিলিস্তিনে।

স্বাগত বক্তব্যে মাহমুদ আব্বাস বলেন, বিলম্ব ও কিছুটা বাধার মুখোমুখি হওয়ায় আমার দুঃখ প্রকাশ করছি। আমাদের ফিলিস্তিনিদের প্রতিনিয়ত এমন বিধিনিষেধের মধ্য দিয়ে চলতে হচ্ছে। কিন্তু তারপরেও এর একটা মূল্য আছে। আপনারা ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনি ভাইদের মাঝে এসেছেন, এটা গুরুত্বপূর্ণ।

তবে ইসলামের অন্যতম এই পবিত্র স্থানটিতে সৌদি টিমের সফরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি মুসল্লিরা। কারণ ইসরাইলকে বর্জনে যেসব ক্ষেত্রে আরবদের ঐক্যমত রয়েছে, সেসবকে তুচ্ছ করেই সৌদিরা এই সফরে বলে মনে করেন অধিকাংশ ফিলিস্তিনি। এতে রিয়াদের সঙ্গে তেলআবিবের সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

উল্লেখ্য, স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, এই সফরের সময় আল-আকসা থেকে তিন ফিলিস্তিনিকে আটক করে দখলদার ইসরাইলি বাহিনী।

আগের সংবাদমুহিব খানের কাছে তরুণদের প্রত্যাশা
পরবর্তি সংবাদতুর্কি মন্ত্রী ও কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা