সৌদি থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে আরও ৩৫ নারীর ভিডিও প্রকাশ

সৌদি থেকে ফেরার আকুতি জানিয়ে আরও ৩৫ নারী ভিডিও প্রকাশ

ফাতেহ ডেস্ক :

সৌদি আরব থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে আরও ৩৫ নারী ভিডিও প্রকাশ করেছেন। বার্তা সংস্থা ইউএনবি বুধবার ওই নারীদের একটি ভিডিও পোস্ট শেয়ার করে এ খবর জানিয়েছে।

এর আগে ভিডিও প্রকাশ করে দেশে ফিরেছেন পঞ্চগড়ের সুমী আক্তার। একইভাবে ভিডিও প্রকাশ করে আরেক নারী হোসনা আক্তার বুধবার রাতে দেশে ফিরছেন।

এ বিষয়ে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, পরপর দুজনের উদ্ধারের ঘটনা দেখে ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন নারী কর্মী।

শরিফুল হাসান বলেন, আমি গত দশ বছর ধরে বলছি আমাদের মেয়েদের শুধু একটা মোবাইল ব্যবহারের অনুমতি দেয়া হোক। তারা যাতে বিপদে পড়লে জানাতে পারে। দেখবেন তখন সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু আফসোস সৌদিরা আমাদের মেয়েদের মোবাইল ব্যবহার করতে দেয় না। সুমি, হোসনারা বহু কষ্ট করে লুকিয়ে যোগাযোগ করে। আমার ভয় হচ্ছে এতগুলো ভিডিও প্রকাশ করার পর সৌদিরা হয়তো আরও কঠোর হবে। আমি বলব আমাদের এখন রাষ্ট্রীয়ভাবে দাবি তোলা উচিত যাতে আমাদের মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারে।

আগের সংবাদবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তি সংবাদছয় শর্তে কাশ্মীরের ব্যবসা প্রতিষ্ঠানে মিলছে ইন্টারনেট সেবা