
ফাতেহ ডেস্ক
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৫০৯ জন রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৫টি ও সৌদি এয়ারলাইন্সের ১৪৫টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।
বুধবার দিবাগত রাত ৩টায় (সৌদি সময়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি।
