সৌদি যাবার প্রাক্কালে শাহ জালাল বিমানবন্দরে আটক চার রোহিঙ্গা

ফাতেহ ডেস্ক

সৌদি আরবে যাওয়ার পথে হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশি চারটি ডিজিটাল পাসপোর্টসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় এক বাংলাদেশী দালালকেও গ্রেপ্তার করা হয়।

রবিবার ভোর সাড়ে ৪টায় বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় তাদের আটক করা হয়। তাদের গালফ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাহারাইন হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

পাসপোর্টে উল্লেখিত নাম অনুযায়ি আটক সেই ৪ রোহিঙ্গা হলেন আরেফা বেগম, মনিকা হোসেইন, সানোয়ারা বেগম ও মোহাম্মদ ওমর। আটক বাংলাদেশি দালালের নাম মো. আবসার উদ্দিন।

আগের সংবাদবান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে আওয়ামী লীগ-কর্মী খুন
পরবর্তি সংবাদফেনীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করল ফেরিওয়ালা