আন্তর্জাতিক ডেস্ক :
দখলদার ইজরাইলিদের সৌদি আরবের সফরের অনুমতি দিয়ে রোববার একটি নির্দেশনায় সই করেছেন ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়া ডেরাই। এর মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালাতে রিয়াদে যেতে পারবেন ইসরাইলি ইহুদিরা। এ ঘোষণা সৌদি আরবের সঙ্গে ইজরাইলের উষ্ণ সম্পর্কের সর্বশেষ নজির হিসেবে দেখা হচ্ছে।
যদিও দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইজরাইলের ইতিহাসে এই প্রথমবারের মতো নাগরিকরা সৌদি ভ্রমণের সুযোগ পেল। নিউ ইয়র্ক টাইমস, হারিৎস ও মিডিল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য জানা গেছে।
এখন থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে ইসরাইলিরা সৌদি আরবে ৯ দিন পর্যন্ত সফর করতে পারবেন। এছাড়া অবৈধ রাষ্ট্রটির ভিসায় হজ ও ওমরাহ পালনেও তাদের সামনে কোনো বাধা থাকলো না।
তবে উপসাগরীয় দেশটির কর্মকর্তাদের আমন্ত্রণ সাপেক্ষেই তারা সেখানে যেতে পারবেন বলে খবরে দাবি করা হচ্ছে।
