স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলেন বিএনপির দুই নেতা

আল আমীন বিন কাসেমঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাক্ষাৎ করলেন বিএনপির দুই নেতা। জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করেছেন তাঁরা।

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।

বেলা ১২টার দিকে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনও মন্ত্রীর কক্ষে ঢুকেন।

এর আগে শনিবার সংবাদ সম্মেলন করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানান।

একটি দুর্নীতির মামলায় ৫ বছরের দণ্ড নিয়ে গত ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।

তিনি অসুস্থ হয়ে পড়ার পর এই মাসের শুরুতে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করে সরকার। তার অসুস্থতা গুরুতর নয় বলে জানিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্যে গঠিত পর বোর্ড ।  মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে তার এক্সরে পরীক্ষা করতে ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছিলো।

আগের সংবাদখালেদা জিয়া অসুস্থ হাজির হননি আদালতে, পরবর্তী শুনানি ১৪ মে
পরবর্তি সংবাদ১৪ হাজার পিস ইয়াবাসহ নারী ক্রিকেটার আটক