স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ বিষয়ে আল্লামা আহমদ শফীর সঙ্গে ওয়ায়েজ আলেমদের মতবিনিময় অনুষ্ঠিত

ছবি : ইসলাম টাইমস

ফাতেহ ডেস্ক

ওয়াজ মাহফিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন ও সুপারিশ বিষয়ে করণীয় নির্ধারণে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে আজ মতবিনিময় মূলক সাক্ষাৎ করেছেন ওলামায়ে কেরামের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুনওয়াজ মাহফিল বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা : কী ভাবছেন আলেমরা?

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদন ও সুপারিশের বিষয়ে প্রতিনিধিদলের কাছে আল্লামা শাহ আহমদ শফী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ওয়াজ মাহফিলসহ দীনের দাওয়াত আলেমদের গুরুত্বপূর্ণ কাজ। এর তদারকির জন্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরামই যথেষ্ট৷ ধর্মীয় স্পর্শকাতর এই বিষয়ে অন্য কোনো মহলের হস্তক্ষেপ হিতে বিপরীত হতে পারে।

এ সময় তিনি আরও বলেন, আলেমসমাজ নবীদের উত্তরসূরী৷ কুরআন-সুন্নাহর আলোকে জাতিকে নির্দেশনা দেওয়া তাদের কর্তব্য৷ শাসক ও জনগণকে নসিহত করা তাদের জিম্মাদারি৷ মানুষের ঈমান-আকিদার হেফাজত করা, মানুষকে পরকালমুখী করা, প্রচলিত শিরক-বিদআত ও কুসংস্কার সম্পর্কে সচেতনতা তৈরি করার কাজ যুগ যুগ ধরে উলামায়ে কেরামই করে এসেছেন। আগামী দিনে তারাই করবেন। দেশ ও জাতির কল্যাণে সরকারের উচিত তাদের এই মহৎ দায়িত্ব পালনে সহযোগিতা করা। এতে কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ সরকারের জন্য যেমন উচিত নয়, তেমন রাষ্ট্রের জন্যও কল্যাণকর হবে না।

সাক্ষাৎকালে উপস্থিত আলেমদের ওয়াজ বিষয়ক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন আল্লামা আহমদ শফী৷

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আবুল কালাম, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুঈনুদ্দিন রুহী, মুফতী ইমাদুদ্দিন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা মাসউদুল করীম, মাওলানা মামুনুল হক, মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতী কেফায়াতুল্লাহ আযহারী, মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা লোকমান সাদী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা ইয়াকুব উসমানী প্রমুখ৷

আগের সংবাদচট্টগ্রামের একটি হিফজখানা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, শিক্ষকের দাবি আত্মহত্যা
পরবর্তি সংবাদধর্ষণ ও যৌন হেনস্থা রোধে কিছু পরামর্শ