
ফাতেহ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস ও আইন, প্রশাসনসহ সব ক্ষেত্রে দলীয়করণ করেছে সরকার। তাই গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের ইফতার মাহফিলে এ আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, বর্তমান সংসদ, সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। খালেদা জিয়াসহ কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব।
