স্বামীর খোঁজ করতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ

ফাতেহ ডেস্ক :

চট্টগ্রাম থেকে স্বামীর খোঁজে লক্ষ্মীপুরের রামগতির আলেকজেন্ডার বাজারে এসেছিলেন ২২ বছর বয়সী এক গৃহবধূ। অপরিচিত এলাকায় একাকিত্বের সুযোগে বেলাল নামে স্থানীয় এক বখাটে ওই গৃহবধূকে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে বন্ধুর বাড়িতে নিয়ে পাঁচজন মিলে রাতভর ধর্ষণ করে।

এ ঘটনায় আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার চর নেয়ামত ইউনিয়নের চর নেয়ামত গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়।

পরে দুপুরে গৃহবধূ বাদী হয়ে রামগতি থানায় মামলা করলে ওই মামলায় পুলিশ আটককৃতদের গ্রেপ্তার দেখায়।

ধর্ষণের শিকার গৃহবধূ চট্টগ্রামের করেরহাট ইউনিয়নের বাসিন্দা। আটকরা হলেন, বেল্লাল হোসেন, আলাউদ্দিন ও বেল্লাল হোসেন তারা সবাই একই ইউনিয়নের চর নেয়ামত গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গৃহবধূর স্বামী ফার্নিচার দোকানে চাকরির সুবাদে রামগতি উপজেলার আলেকজেন্ডার বাজারে থাকেন। দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকায় স্বামীর খোঁজে মঙ্গলবার সন্ধ্যায় বাসযোগে আলেকজান্ডার বাজার এলাকায় আসেন ওই গৃহবধূ। এ সময় বাজার এলাকায় স্বামীর খোঁজ করেন তিনি। তাকে একা দেখে স্থানীয় বেল্লাল স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে চর নেয়ামত গ্রামে আলাউদ্দিন নামে এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়।

পরে রাতে ওই বাড়িতে আরো তিনজন বখাটেসহ মোট পাঁচজন দলবদ্ধ হয়ে রাতভর ধর্ষণ করে তাকে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুজন পলাতক রয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ আরিছুল হক জানান, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছে বলে জানান তিনি।

আগের সংবাদইরাকে শিয়া এমপি ও সরকারি কর্মকর্তার বাসভবনে বিক্ষোভকারীদের হামলা
পরবর্তি সংবাদনামে বেনামে অঢেল সম্পদ গড়ার অভিযোগ : সামীম আফজালের ব্যাংক হিসাব তলব