ফাতেহ ডেস্ক :
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ.-এর জীবন ও কর্মের উপর স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশন।
সোমবার (২ ডিসেম্বর) ঢাকার কাজলা ভাঙ্গাপ্রেসের দারুল ফোরকান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মাওলানা কবির আহমদ আড়াইহাজারীর সভাপতিত্বে ও মাওলানা ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেফাকের সহ সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।
অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক ও মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইনকে সদস্য সচিব নির্বাচন করা হয়। এছাড়াও কমিটিতে মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা আহসান হাবীব সদস্য হিসেবে থাকবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, বেফক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।
