
ফাতেহ ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের স্বাধীনতা বিরোধী আব্দুল গণি চৌধুরীর নামে নামকৃত সড়কের নামফলক ভেঙে বীর মুক্তিযোদ্ধা শহীদ রুস্তম আলীর নামে নামকরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে মহামান্য হাইকোর্টের আদেশে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ এ নামফলক পরিবর্তন করেন।
জানা যায়, মহামান্য হ্ইাকোর্ট সারাদেশে স্বাধীনতা বিরোধী রাজাকার,আলবদর ও আল সামস এর সদস্য বা নেতাদের নামে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ যে সব স্থাপনার নাম করণ করা হয়েছে সেই সব নামফলক পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা জন্য রুল জারি করলে মঙ্গলবার বিকালে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের স্বাধীনতা বিরোধী আব্দুল গণি চৌধুরী নামে নামকরণকৃত সড়কের নামফলক ভেঙে বীর মুক্তিযোদ্ধা শহীদ রুস্তম আলীর নামে নামকরণ করা হয়েছে।
নামকরণ পরিবর্তণের প্রতিক্রিয়ায় আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আনোয়ারায় স্বাধীনতা বিরোধীর নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ রুস্তম আলীর নামে নামকরণ করায় বিজয় দিবসের রাতে জাতি নতুন ভাবে বিজয়ের স্বাদ পেলো।
