
ফাতেহ ডেস্ক
ফরিদপুরের পূর্বগঙ্গাবর্দী ও মাদারীপুরের সমাদ্দারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হন তিনজন।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে ঢাকাগামী বনফুল পরিবহণের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক ইসলামসহ দুইজন। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে আহত দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
এছাড়া মাদারীপুরের সমাদ্দারে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালক।
