ফাতেহ ডেস্ক :
পবিত্র নগরী মক্কা-মদিনা এবং ইসলামের অন্যতম ইবাদত হজ ও ওমরাহ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসেছে ভৈরবের আঞ্জুমানে গুলে মদিনা দরবারের কথিত পীর আবুল বাসার আল-কাদরী। তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দেয়ার দাবি জোরাল হচ্ছে।
হজ ও ওমরাহ এবং মক্কা ও মদিনা নিয়ে বিতর্কিত ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদানকারী আবুল বাশার আল-কাদরি ভৈরবের আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরিফের কথিত পীরের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর এতে ফুঁসে উঠছে কিশোরগঞ্জের সর্বস্তরের ইমাম ও আলেম-ওলামা পরিষদ।
কথিত পরী আবুল বাশার আল-কাদরিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২০ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলার ইমাম ওলামা-পরিষদের উদ্যোগে ও আল-জামিয়াতুল এমদাদিয়ার সিনিয়র উস্তাদদের নেতৃত্বে ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার ইমাম-ওলামা, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের তাওহিদি জনতা অংশ নেন।
সম্প্রতি কথিত পীর আবুল বাশারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। নুরে মদিনা দরবারের পীর ওই ভিডিওতে পবিত্র হজ ও ইসলামি অনুশাসনের বিভিন্ন বিষয় নিয়ে মনগড়া, মিথ্যা, ভিত্তিহীন এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে হবিগঞ্জের এক মাহফিলে বক্তব্য দেন।
সে মাহফিলের বক্তব্যে সে নিজেকে অনেক বড় পীর দাবি করে এবং সারা বাংলাদেশের ৪০/৪৫টি খানকাহ রয়েছে বলেও দাবি করে। এ পীর তার বক্তব্যে তার খানকাহকে হারাম শরিফ বলেও দাবি করে।
মুর্শিদ কেবলা আঞ্জমানে গুলে মদিনা হযরত মাওলানা আবুল বাশার আল-কাদেরী সাহেবের একটি অন্য রকম আলোচনার ওয়াজ শুনে কেমন জানাবেন।
Gepostet von Sakiruzzaman Sakir am Samstag, 28. Dezember 2019
