হজ করতে যাওয়ায় উইঘুর মহিলাকে আটক করল চীন

হজ করতে যাওয়ায় উইঘুর মহিলাকে আটক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে হজ করতে যাওয়ায় এক উইঘুর মহিলাকে ডিটেনশন ক্যাম্পে আটক করেছে চীন কর্তৃপক্ষ।

ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিম জানিয়েছে, আটককৃত ওই মহিলার নাম হাওয়ান মাহমুদ। তার স্বামী মারাত্মক অসুস্থতায় ভুগছেন। স্বামীর সেবার দিকে লক্ষ্য না করেই হাওয়ান মাহমুদকে পাঠিয়ে দেয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে। আর তার স্বামীকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে উইঘুরদের মসজিদে নামাজ পড়ায় একদল মালয়েশিয়ান পর্যটককে আটক করেছিল চীন। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

আগের সংবাদ‘থার্টি ফার্স্ট নাইটে নিষিদ্ধ সব ধরনের অনুষ্ঠান’
পরবর্তি সংবাদবৃটেনে ১ লাখ ভারতীয় অবৈধ অভিবাসী, ফিরিয়ে নেয়ার চুক্তিতে সই করছে না ভারত