হজ চিকিৎসক দল নিয়ে সংসদে প্রশ্ন তুললেন পীর ফজলুর রহমান

ফাতেহ ডেস্ক

হজ চিকিৎসক দলের সহায়তায় যাদের পাঠানো হচ্ছে তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তাদের সমালোচনা করেন পীর ফজলুর রহমান।

পীর ফজলুর রহমান বলেন, হাসপাতালে যারা কাজ করেন হজ চিকিৎসক দলের সহায়তায় তাঁদের পাঠানোর কথা। কিন্তু পাঠানো হচ্ছে গাড়িচালক, মালি, জনসংযোগ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ১১৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী। এদের মধ্যে মাত্র দুজন আছেন স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত। এদের সৌদি আরব পাঠানোর কারণ কি? তাঁদের কী কারণে, কেন পাঠানো হচ্ছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই?’

যথাযথ ব্যক্তিদের না পাঠিয়ে গাড়ি চালক, মালি, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের কেন পাঠানো হচ্ছে, এ বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর বিবৃতিও দাবি করেন তিনি।

পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এ বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

আরএইচ/

আগের সংবাদ১০ম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষায় সেফুদাকে নিয়ে প্রশ্ন, ক্ষুদ্ধ অভিভাবকরা
পরবর্তি সংবাদশ্রমিক নির্যাতন মামলায় সৌদি যুবরাজের বোনের বিচার শুরু