হজ পালন শেষে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

পবিত্র হজ পালন শেষে শনিবার (১৭ আগস্ট) শাহাবউদ্দিন (৬৩) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর-ইএ ০০৬৮৫৩৫। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার রাজৈ গ্রামে।

গত ৩ আগস্ট এআরএস ট্রাভেলেটসের মাধ্যমে সৌদি আরব যান তিনি।

এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে ৮৩ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৭৩ ও নারী ১০। মৃত্যুবরণকারী ৮৩ হজযাত্রীর মধ্যে ৭৩ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন জেদ্দায় মৃত্যুবরণ করেন।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের সংবাদবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
পরবর্তি সংবাদএবারের ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ২৫৩ : যাত্রী কল্যাণ সমিতি