
ফাতেহ ডেস্ক
দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র বন্দর নগরী চট্টগ্রাম হঠাৎ করেই কেঁপে উঠেছে। সোমবার সকাল ৭টা ৩৯ মিনিটে চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকায় ৫ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা গেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত সংলগ্ন মিয়ানমারের ৫২.৭ কিলোমিটার গভীরে। ফলে চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ কেঁপে উঠেছে।
এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৭।
