হাইয়াতুল উলইয়ার পরীক্ষা ২০ সেপ্টেম্বর

ফাতেহ ডেস্ক:

আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র তাকমিলের (দাওরায়ে হাদীস) পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে ২০ সেপ্টেম্বর। সংস্থাটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কওমি মাদরাসার পরীক্ষা নিতে পারবে বলে জানানোর পর সংস্থাটি এ সিদ্ধান্ত নেয়।

এ প্রজ্ঞাপনের পর আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় পরীক্ষার বিষয়ে তিনটি সিদ্ধান্ত হয়।

এক. ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু: ২০ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, রবিবার। পরীক্ষা শেষ: ২৯ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, মঙ্গলবার।

দুই. পূর্বের মত ১০ বিষয়ের পরীক্ষা হবে, ৪টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। (নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তিরমিযী-২ ও শামায়েলে তিরমিযী শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ কিতাবের ২টি প্রশ্নের ১টির উত্তর প্রদান করতে হবে।)

তিন. পরীক্ষার সময়: ৩ ঘণ্টা।

আগের সংবাদকওমি মাদরাসাগুলোকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলো সরকার
পরবর্তি সংবাদডিএমপির সব চেকপোস্ট ও ট্রাফিক পয়েন্টে বডি ক্যামেরা