
ফাতেহ ডেস্ক:
আলজামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মজলিসে শূরার সদস্যদের সর্বসম্মতিক্রমে সদরে মুহতামিম মনোনীত হয়েছেন আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, মুহতামিম নির্বাচিত হয়েছেন মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে মুহতামিম হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা শোয়াইব জমিরী।
জানা যায়, আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী জামিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা আল্লামা সুফি আজিজুর রহমান রহ. এর নাতি, মুফতি খলিল আহমদ কাসেমী জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহ. এর নাতি এবং মাওলানা শোয়াইব জমিরী জামেয়ার প্রথম পৃষ্ঠপোষক আল্লামা জমিরুদ্দীন রহ. এর নাতি।
প্রসঙ্গত, হাটহাজারীর মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া রাজধানীর গুলশান ইউনাইটেড হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেন।
আজ মাগরিবের নামাজের পর হাটহাজারী মাদরাসা মাঠে আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়ার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে আল্লামা শাহ আহমদ শফির পাশে চিরনিদ্রায় সমাহিত করা হবে।
