
ফাতেহ ডেস্ক
১৮ বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২০জন নিহত মামলার বিচার। আগামীকাল এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য রয়েছে।
২০০১ সালের ১৬ জুন, চাষাঢ়া আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ৪ নারীসহ ২০ জন নিহত হন। আহত হন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। হতাহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিহতদের নামফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাপ্পী চত্বরে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের।
এছাড়া সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করবে নেতাকর্মীরা।
