
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজায় ইসরায়েল বিমান হামলা চালানোর একদিন পর এ ঘটনা ঘটলো।
মঙ্গলবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ড্রোনটি ভূপাতিত করার খবর জানিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।
ইসরাইলের সামরিক বাহিনী তাদের ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে তদন্ত চলছে। \
উল্লেখ্য, নিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইল দু’টি ড্রোন হারালো। এর আগে সোমবার সন্ধ্যায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করে।
