হামাসের তুমুল আপত্তি সত্ত্বেও মোহাম্মদ আশতিয়াহকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের অগ্রসংগঠন হামাসের তুমুল আপত্তি সত্ত্বেও হতভাগ্য দেশটির প্রধানমন্ত্রী হিসেবে অধিকৃত পশ্চিমতীরে আধিপত্য করে যাওয়া ফাতাহ পার্টির সদস্য অর্থনীতিবিদ মোহাম্মদ আশতিয়াহকে নিয়োগ দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

নিজের অনুগত আশতিয়াহকে নিয়োগ দেয়ার ঘটনায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচনা করেছে হামাস। তারা জানিয়েছে, এতে ফিলিস্তিনের ঐক্যপ্রক্রিয়া ব্যহত হবে।

রোববার তাকে নিয়োগ দেয়ার ছয় সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন রামি আল-হামদাল্লাহ। এতে ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রে হামাস ও ফাতাহের মধ্যে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার বিষয়টিই সামনে চলে এসেছে।

ফিলিস্তিনি টেলিভিশনে দেয়া ভাষণে আশতিয়াহ বলেন, ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের (পিএলও) বিভিন্ন উপদলের সঙ্গে তিনি দ্রুতই পরামর্শে বসবেন। আব্বাসের নেতৃত্বাধীন পিএলও নতুন মন্ত্রিসভা গঠন করবে।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকার শাসন করে আসছে হামাস। আন্দোলনটির জ্যেষ্ঠ নেতা ইসমাইল রুদওয়ান বলেন, একটি বিচ্ছিন্ন সরকার গঠনের মধ্য দিয়ে ফিলিস্তিনি বিভাজন দীর্ঘায়িত হওয়ার ছাড়া কিছু হবে না।

এইচ আর/

আগের সংবাদডাকসু নির্বাচনে প্রহসন-জালিয়াতির অভিযোগ, চার প্যানেলের ভোট বর্জন
পরবর্তি সংবাদমার্কিন সেনাবাহিনীর নাকের ডগায় ১২ বছর বাস করেও ধরা পড়েননি মোল্লা ওমর