হামাসের সাথে সম্পর্কের অভিযোগ, ৬৯ জনের কারাদণ্ড দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন হামাসের সাথে সংযোগ থাকার অভিযোগে সউদি আরবে বাস করা ৬৯ ফিলিস্তিনি ও জর্দানি বাসিন্দাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী এক আদালত। রোববার সউদি আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ২২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ঘোষণা দেন।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাস আরব বিশ্বের জনসাধারণের কাছে ফিলিস্তিনে ইসরাইলি দখলদারবিরোধী লড়াই করা প্রতিরোধ সংগঠন হিসেবে পরিচিতি, যদিও ইসরাইল ও যুক্তরাষ্ট্র একে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনও দীর্ঘদিন হামাসকে সমর্থন দিয়ে আসছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন এবং সৌদি আরবের শাসনক্ষমতায় যুবরাজ মোহাম্মদ ইবনে সালমানের উত্থানের পর এই চিত্রে পরিবর্তন আসে।

সূত্র : মিডল ইস্ট আই

আগের সংবাদসিলেটের জকিগঞ্জে ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান
পরবর্তি সংবাদদেশে করোনায় একদিনে মৃত্যু ২৪৫