
শুয়াইব মামুন:
হালের জালে ফেঁসে মৃত্যু হয়ে গেলো মি. কুরিকির। নামঃ নেবুকাজু কুরিকি, বয়সঃ ৩৫বছর। জাপানেরর বাসিন্দা তিনি, কিন্তু এভারেস্ট বিজয়ের স্বপ্ন নিয়ে দিনের পর দিন স্বজনদের ছেড়ে পড়েছিলেন নেপালে। লক্ষ একটাই, এভারেস্টের শৃঙ্গ ছোঁয়া। টানা ছয়বার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি তিনি। ২০১২সালে সপ্তমবারের মত তিনি বরফের চাদরে ঢাকা এভারেস্টের গায়ে আরোহণকালে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে যান। যার ফলশ্রুতিতে কাটা পড়ে যায় তার হাতের নয়টি আঙ্গুল। তারপরও হাল ছাড়েননি তিনি। অবশিষ্ট একটি আঙ্গুল নিয়ে চলতি বছরে অষ্টমবারের মত এভারেস্টের শৃঙ্গে আরোহণের স্বপ্ন নিয়ে নতুন আঙ্গিকে চেষ্টা শুরু করেন। কিন্তু ভাগ্য এবারো তার সহায় হলোনা। বারবার হাল না ছাড়া মানুষটির মৃত্যু অবশেষে হালের জালে ফেঁসেই হয়ে গেলো। কিন্তু কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা সম্ভব হয়ে ওঠেনি। সূত্রঃ BBC
