হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪৬০ ডেঙ্গু রোগী

ফাতেহ ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন শুক্রবার এ সংখ্যা ছিল ১৭১৯।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১ হাজার ৯২৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৮০ জনের হাসপাতালে ভর্তি খবর জানিয়েছিল কন্ট্রোল রুম।

আগের সংবাদকাঁচা চামড়া কেনা শুরু করেছে ট্যানারি মালিকরা : ট্যানার্স অ্যাসোসিয়েশন
পরবর্তি সংবাদরোহিঙ্গা নির্যাতনের তদন্ত করতে পারবে না আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল