
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হায়দরাবাদ শহরের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করার ইঙ্গিত দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
হায়দরাবাদ পৌরসভা নির্বাচনের প্রচারে এসে শনিবার এক পথসভায় আদিত্যনাথ নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। খবর হিন্দুস্তান টাইমস।
তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন, হায়দরাবাদের নাম ভাগ্যনগর রাখা যায় কিনা। আমি বলছি, কেন নয়? আমি তাদের বলি, আমরা ইতোমধ্যে ফৈজাবাদের নাম পালটে অযোধ্যা রেখেছি। উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পরে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। তা হলে হায়দরাবাদের নাম কেন ভাগ্যনগর রাখা যাবে না?
